গত তিনদিন ধরে আটকে মালদা টাউন স্টেশনে আটকে পড়া যাত্রীদের পাশে দাঁড়াল ইংরেজ বাজার পৌরসভা ও পুলিশ প্রশাসন। আজ মালদা টাউন স্টেশনে পৌঁছান ইংরেজ বাজার পৌরসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, কাউন্সিলার শুভেন্দু সানাল, বিরোধী দল নেতা নরেন্দ্র নাথ তেওয়ারি, মোথাবাড়ি কংগ্রেসের বিধায়কা সাবিনা ইয়াসমিন, জেলার আই সি সহ অন্যান্য কর্তাব্যাক্তিরা। এদিন তারা স্টেশন থাকা যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন। এরপর তারা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেন। এবং তারা জানান, যাত্রীরা কয়েক দিন থেকে স্টেশনে থাকায় তাদের খাবার অসুবিধা হয়েছে। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছে। যেহেতু এটা রেল সমস্যা তাই তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে রেল কতৃপক্ষকে।ইংরেজ বাজার পৌরসভার পক্ষ থেকে যাত্রীদের ১ কেজি চিরার প্যাকেট, একটি বিস্কুটের প্যাকেট ও দুই লিটার জলের বোতল তাদের হাতে তুলে দেওয়া হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের কাছ থেকে কোন টাকা না নিয়ে প্রত্যেকটি যাত্রীকে তাদের নিজের নিজের গন্তব্য স্থলে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয় প্রসাসনের পক্ষ থেকে।
জানাজায়, রোটারি ক্লাব ও লায়ন্স ক্লাবের সদস্যরা উদ্যোগ নিয়েছেন স্টেশনে থাকা যাত্রীদের দুপুরের খাবার রোটারি ক্লাব ও রাতের খাবার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে যাত্রীদের খাওয়ানো হবে।